গোলাম রব্বানী শিপন, বগুড়া- প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি তার সংসদীয় এলাকার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে, শুক্রবার শিবগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্বাধীন সাংবাদিকতার গুরুত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, সাংবাদিকেরা হলো জাতির দর্পণ। তারা সঠিক ও নিরপেক্ষ তথ্যের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, এখন সময় এসেছে উন্নয়নের। সাংবাদিকেরা সরকারের উন্নয়ন তুলে ধরবেন। যাতে সামনের দিনে আরও উন্নয়ন করতে আগ্রহ বেড়ে যায়। আমি চাই সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভয় বা প্রভাব বিধ্বস্ত না হয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারেন। স্থানীয় সরকার ও প্রশাসন যেন সাংবাদিকদের কাজকে সমর্থন করে, সে বিষয়েও আমি সচেষ্ট থাকব। বিএনপি স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বলেও তিনি মন্তব্য করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে ইফতার মাহফিলে যোগ দেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম প্রমূখ
সময়ের সংবাদ