ঢাকা | বঙ্গাব্দ

কাহালুতে দুস্থদের মাঝে যাকাতের ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 12, 2026 ইং
কাহালুতে দুস্থদের মাঝে যাকাতের ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা প্রদান ছবির ক্যাপশন:
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা প্রশাসনের সংগৃহীত যাকাতের ২ লাখ ২৫ হাজার ৫০০ টাকা  মোট ২৩ দুস্থদের মাঝে প্রদান করা হয়েছে। ২৩ জনের মধ্যে ২১ জনকে ১০ হাজার টাকা করে এবং ২ জনকে ৭ হাজার ৭৬২ করে যাকাতের অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

উপজেলা হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দুস্থদের হাতে যাকাতের অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, কাহালু উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড  সুপার ভাইজার গোলাম ফারুক প্রমূখ।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ার নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন মির্জা সায়েম মা

বগুড়ার নবাগত পুলিশ সুপার হিসাবে যোগদান করলেন মির্জা সায়েম মা