ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
বগুড়ায় ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ ছবির ক্যাপশন: বগুড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা”
বগুড়া জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে বগুড়ায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা”। বুধবার শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়া (টিলা মসজিদ সংলগ্ন) একটি মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাব-এর সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার সম্পাদক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব রেজাউল হাসান রানু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সমাজসেবক রেজাউল করিম এবং সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, কোষাধ্যক্ষ ফজলুল হক বাবলু, সদস্য আজিজুল হক, অধ্যাপক আবু নছর মোহাম্মদ আলম, আব্দুল আলিম, অ্যাডভোকেট হারুন অর রশিদ বিপ্লব, রবিউল ইসলাম, অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, তোহাব রহমান, আবু তৌহিদ হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

কর্মসূচির আওতায় প্রতিজন উপকারভোগীর মাঝে প্রায় ১৫ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল কাটারী চাল ৫ কেজি, আলু ৫ কেজি, পেয়াঁজ ১ কেজি, লবণ ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, ছোলা বুট ১ কেজি, খেজুর আধা কেজি এবং মুড়ি আধা কেজি।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান রানু বলেন, “নাগরিকদের জন্য আমরা” সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে স্বল্প পরিসরে হলেও রোজাদার মানুষের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, “নাগরিকদের জন্য আমরা” সংগঠনটি ইতিপূর্বে বৃক্ষরোপণ কর্মসূচি, বগুড়া শহরে যানজট নিরসন ও পরিচ্ছন্নতার দাবিতে মানববন্ধন, ঈদ উপহার সামগ্রী বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, আগামীতেও মানবকল্যাণে তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাইবান্ধার ৫টি আসনের ১টি বিএনপি ও ৪টিতে জামায়াত প্রার্থী জয়ী

গাইবান্ধার ৫টি আসনের ১টি বিএনপি ও ৪টিতে জামায়াত প্রার্থী জয়ী