ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় বিয়ের দাবীতে ভাতিজার ঘরে আপন চাচী, ভাতিজা পলাতক

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 7, 2026 ইং
সোনাতলায় বিয়ের দাবীতে ভাতিজার ঘরে আপন চাচী, ভাতিজা পলাতক ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের দক্ষিণ আটকড়িয়া (ফকিরপাড়া) গ্রামে ভাতিজাকে বিয়ের দাবিতে তার বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন তিন সন্তানের জননী এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ভাতিজা আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, দক্ষিণ আটকড়িয়া গ্রামের বাসিন্দা মো. মিঠু মিয়ার স্ত্রী মোছা. সোনিয়া বেগম (৪০) গত ৬ মার্চ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামের মো. মোস্তফার ছেলে সৌরভ মিয়ার (২২) বাড়িতে গিয়ে তার ঘরে অবস্থান নেন। তিনি সৌরভকে বিয়ের দাবিতে সেখানে অবস্থান করছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌরভ পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ হোসেন ও সোনিয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের পক্ষ থেকে বিষয়টি মীমাংসার জন্য বৈঠকে বসার উদ্যোগ নেওয়া হয়। তবে বৈঠকের আগেই সৌরভ আত্মগোপনে চলে যায়। পরে সোনিয়া বেগম বিয়ের দাবিতে সৌরভের বাড়িতে গিয়ে অবস্থান নেন।

সোনিয়া বেগমের দাবি, সৌরভ প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন এবং এক পর্যায়ে তাকে বিয়ের প্রস্তাব দেন। শুরুতে তিনি তা প্রত্যাখ্যান করলেও পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সৌরভ তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি প্রকাশ্যে এলে তিনি বিয়ের জন্য চাপ দিলে সৌরভ বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে যান।

তিনি আরও বলেন, “সৌরভ আমাকে বিয়ে না করলে আমি আইনগত ব্যবস্থা নেব।”

এদিকে সোনিয়ার স্বামী মো. মিঠু মিয়া জানান, তিনি আর স্ত্রী সোনিয়ার সঙ্গে সংসার করবেন না এবং তাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান,

বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান,