ঢাকা | বঙ্গাব্দ

সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে ক্লাস ও কোচিং চালালে ব্যবস্থা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
সরকারি নির্দেশনা অমান্য করে বিদ্যালয়ে ক্লাস ও কোচিং চালালে ব্যবস্থা ছবির ক্যাপশন:

বগুড়া প্রতিনিধি: পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষা কার্যক্রম ও পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু বগুড়া জেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান ওই নির্দেশনা উপেক্ষা করে ক্লাস, শ্রেণি কার্যক্রম ও কোচিং সেন্টার চালু রাখার অভিযোগ উঠেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গত ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারির মধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

তবে বগুড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওই নির্দেশনা উপেক্ষা করে শ্রেণি কার্যক্রম ও কোচিং সেন্টার পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ছবি প্রচারিত হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে বগুড়া জেলা শিক্ষা অফিসার ও কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়ন জেলা কমিটির সদস্য সচিব রমজান আলী আকন্দ স্বাক্ষরিত গত ৫ মার্চ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অমান্য করা শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিধিমালার পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র রমজান মাস, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, যানজটসহ বিভিন্ন বিষয় বিবেচনায় কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থে জেলার সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়া সরকারি নির্দেশনা উপেক্ষা করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণি কার্যক্রম বা কোচিং সেন্টার চালু রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া তারেক রহমানের আসনে উপনির্বাচনে বিএনপি নেতা বাদশার জয়

বগুড়া তারেক রহমানের আসনে উপনির্বাচনে বিএনপি নেতা বাদশার জয়