গোলাম রব্বানী শিপন, বগুড়া- প্রতিনিধিঃ বগুড়া সদর-৬ যেখানে বার বার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বগুড়া সদর-৬ এ আসন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয় হোন। পরে তিনি এ আসন ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসন নিয়ে সংসদ গঠন করেন। বগুড়া সদর-৬ সেই শূণ্য আসনে আজ ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বগুড়া সদর-৬ এ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতের মনোনীত দাঁদিপাল্লা এমপি প্রার্থী আবিদুর রহমান সোহেল ও ফুলকপি মার্কা স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে প্রায় দ্বিগুণ ভোটে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত চূড়ান্ত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়।
ফলাফল অনুযায়ী, সদর-৬ আসনের মোট ১৫১টি কেন্দ্রে রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) নিয়ে তিনি পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার (ফুলকপি প্রতীক) পেয়েছেন ৫২৬ ভোট।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের উপনির্বাচনে ৪৩ শতাংশ ভোট পড়েছে। এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অবিরাম ভাবে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে ৩ হাজার ৭৩৬টি পোস্টাল ব্যালটের মধ্যে জমা পড়েছিল ১ হাজার ৬৮টি ভোট। পোস্টাল ব্যালটেও আধিপত্য ধরে রেখেছেন ধানের শীষের প্রার্থী তিনি পেয়েছেন ৭১৬ ভোট।
মাঠের পরিস্থিতি সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, পুরো নির্বাচনী এলাকায় পরিবেশ স্বাভাবিক ছিল এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবির পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করেছেন।
ভোট গ্রহণ শেষে ১৫১ কেন্দ্র ভিত্তিক ফলাফল হিসাবে চূড়ান্ত বিজয়ী বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নাম ঘোষণা করা হয়।
সময়ের সংবাদ