কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালুতে জায়গা সংক্রান্ত বিবাদের জেরে দু-তরফা প্রতিপক্ষের হামলার শিকার হয়ে একই পরিবারের তিনজন আহত হওয়ায় গ্রামবাসী বিক্ষুব্দ হয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ-মিছিল ও মানববন্ধন করেছে।
শনিবার (২৮ ফেব্রæয়ারি) দুপুরে উপজেলার ঢাকন্তা গ্রামের লোকজন বিক্ষোভ-মিছিল নিয়ে এসে কাহালু চারমাথা এলাকায় এই কর্মসূচী পালন করে।
মানববন্ধনে অংশ নেওয়া গ্রামবাসী জানান, পূব শক্রতার জেরে ও বাড়ির জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে সৌদি প্রবাসী শহিদুল ইসলাম (৩৫) তার নিজ বাড়ি উপজেলার ঢাকন্তায় মঙ্গলবার (২৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় স্থানীয় কতিপয় সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন।
এসময় শহিদুলের স্ত্রী এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এবিষয়ে থানায় অভিযোগ দিলে পরদিন শহিদুলের পিতা গোলাম ফকিরের উপর হামলা চালায় তারা। আহত তিনজনকে কাহালু হাসপাতালে ভর্তি করা হলে শহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এঘটনায় হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় গ্রামবাসী বিক্ষুব্দ হয়ে বিক্ষোভ-মিছিল নিয়ে এসে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে কাহালু চারমাথায় মাবববন্ধন কর্মসূচী পালন করেছে।
কাহালু থানার এসআই আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের সংবাদ