ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় উদ্ধার অভিযানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফায়ার সার্ভিস কর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 15, 2026 ইং
বগুড়ায় উদ্ধার অভিযানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ফায়ার সার্ভিস কর্মী ছবির ক্যাপশন: ফায়ার সার্ভিস কর্মী আহসান হাবীব -সময়ের সংবাদ
স্টাফ রিপোর্টারঃ ঘটনাটি ঘটে গত শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া জেলার শেরপুর ফায়ার সার্ভিস স্টেশন–এর সামনে।

স্থানীয় সূত্র ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানান,চান্দাইকোনা বগুড়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি বের করার সময় আহসান হাবিব রাস্তায় দাঁড়িয়ে সংকেত দিচ্ছিলেন। তখন বগুড়াগামী একটি ট্রাক থামানো হলে পেছন থেকে দ্রুতগতির আহসান পরিবহন বাস এসে ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ট্রাকটি আহসান হাবিবের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আহসান হাবিব গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা–এর খামার ধনারুহা গ্রামের আবেদার রহমানের বড় ছেলে। তিনি কিছুদিন ধরেই শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন। সংশ্লিষ্ট ট্রাক ও বাস জব্দ করা হয়েছে; তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
কাহালুতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

কাহালুতে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ