ঢাকা | বঙ্গাব্দ

কাহালুতে লাচ্ছা সেমাই কারখানা মালিকের ৩ লাখ টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 26, 2026 ইং
কাহালুতে লাচ্ছা সেমাই কারখানা মালিকের ৩ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন:

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাবের যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার শেখাহার ভাই ভাই লাচ্ছা কারখানা মালিকের ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রæয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল, বগুড়া ও মোঃ মেহেদী হাসান, সহকারী পরিচালক ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র‌্যাব-১২ ও বগুড়া জেলা পুলিশের একটি চৌকস দল।

সূত্র জানান, অত্যন্ত অস্বাস্থকর, নোংরা পরিবেশে সেমাই তৈরিসহ সরকারি বিধি-বিধান অনুযায়ী সেমাই প্রস্তুত সম্পর্কিত বেশ কয়েকটি অপরাধে ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানা মালিক সাজ্জাদ হোসেনের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম দেখতে ও তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী