ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় সিকিউরিটি গার্ডকে বেঁধে আজাদ এগ্রো অটো রাইসমিলে ডাকাতি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 20, 2026 ইং
সোনাতলায় সিকিউরিটি গার্ডকে বেঁধে আজাদ এগ্রো অটো রাইসমিলে ডাকাতি ছবির ক্যাপশন: সোনাতলায় আজাদ এগ্রো অটো রাইসমিল। ছবি- সময়ের সংবাদ
বিকাশ স্বর্ণকারঃ বগুড়ার সোনাতলায় সিকিউরিটি গার্ডকে বেঁধে আজাদ এগ্রো অটো রাইসমিলে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও মিল কর্তৃপক্ষ জানায়, গত ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

আজাদ এগ্রো অটো মিলের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ পুটু জানান, গভীর রাতে মিলের নৈশপ্রহরী বিপুল ইসলামকে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা। মারধরের একপর্যায়ে তিনি জ্ঞান হারালে তার হাত-পা বেঁধে অটো মিলের পাশে রাখা ধানের গুঁড়ার স্তূপে ফেলে রাখা হয়। পরে দুর্বৃত্তরা মিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।ডাকাতরা অটো মিল থেকে প্রায় তামার কয়েল (তার), একটি কম্পিউটার, সিসি ক্যামেরার যন্ত্রাংশ, টিভি মনিটর, জেনারেটরের দুটি বড় ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে যায়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,লুট হওয়া মালামালের বাজারমূল্য প্রায় ১৫/১৬ লাখ টাকা।ডাকাতরা চলে যাওয়ার পর ভোররাতে পাশের একটি পুকুরের নাইট গার্ড বাবুল ইসলাম ওই নৈশপ্রহরীর চিৎকার শুনে এগিয়ে আসেন। পরে বিষয়টি মিল মালিককে জানানো হয়। ঘটনার খবর পেয়ে থানা পুলিশ সহ পুলিশের  উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের