সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইর ইউনিয়নের কর্পূর বাজার সংলগ্ন কোয়ালিকান্দি গ্রামে শ্রী অক্ষয় মহন্তের বাড়িতে সোমবার(২ মার্চ) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অক্ষয় মহন্ত, তার ছেলে বিশ্বনাথ মহন্ত এবং কুড়ানু মহন্তের তিনটি বাড়ির ছয়টি ঘর এবং ঘরের জিনিসপত্র, সোনাদানা,নগদ টাকা,দুইটি গরু,তিনটি অটেভ্যান, কয়েকটি মোবাইল ফোন পুড়ে ছাই হয়ে তাদের প্রায় ১৫/১৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।
সংবাদ পেয়ে বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিককে বিষয়টির দিকে নজর দিতে বলেন। এরপর নির্বাহী অফিসার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল আজমসহ কয়েজন অফিসারকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। এ সময় ওই ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক টুল্লু ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
তাৎক্ষনিকভাবে এমপি কাজী রফিকুল ইসলামের নির্দেশে নির্বাহী অফিসারের বাস্তবায়নে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের সদস্যদলের হাতে ৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ১৮ হাজার টাকার চেক,শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রেজাউল আজম।
২ মার্চ বিকেলে বিতরণকালে ক্ষতিগ্রস্থ বাড়ির মালিক অক্ষয় মহন্ত, বিশ্বনাথ মহন্ত ও কুড়ানু মহন্ত উপস্থিত ছিলেন।
সময়ের সংবাদ