ঢাকা | বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডসহ সরকারি সব সুবিধা বিনামূল্যে দেওয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 8, 2026 ইং
ফ্যামিলি কার্ডসহ সরকারি সব সুবিধা বিনামূল্যে দেওয়া হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ছবির ক্যাপশন:

গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। অনুষ্ঠানের শুরুতে শিবগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরে নারীদের অংশগ্রহণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের ৪ কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ডসহ সরকারি সকল সুবিধা জনগণ সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এসব সুবিধা পেতে কোনো টাউট-বাটপারের খপ্পরে না পড়ার জন্য তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নারী শিক্ষার উন্নয়নে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে। স্কুল ড্রেস ও বইসহ নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান,

বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান,