ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান টুল্লু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 17, 2026 ইং
বগুড়া-২ আসনের এমপি মীর শাহে আলম প্রতিমন্ত্রী হওয়ায় শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান টুল্লু ছবির ক্যাপশন: মীর শাহে আলম ও শহিদুল হক টুল্লু

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সৈয়দ আহম্মদ পরিবারের সন্তান শহিদুল হক টুল্লু।

এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান শহিদুল হক টুল্লু বলেন, মীর শাহে আলমের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ বগুড়াবাসীর জন্য গর্বের বিষয়। তার দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনগণের জীবনমান উন্নয়নে মন্ত্রী মীর শাহে আলমের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া মীর শাহে আলম সম্পর্কে চেয়ারম্যান শহিদুল হক টুল্লুর শ্যালক। এ কারণে ব্যক্তিগত ও পারিবারিকভাবেও তিনি তাকে শুভেচ্ছা জানান।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ভিপ

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে জনপ্রিয়তার শীর্ষে ভিপ