ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 18, 2026 ইং
সোনাতলায় ইটবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল গৃহবধূর ছবির ক্যাপশন:
সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ সোনাতলা উপজেলার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রায়হানা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হানা বেগম বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়ন এর নওদাবগা গ্রামের বাসিন্দা ও শিপলু মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রায়হানা বেগম বাড়িতে রান্নার কাজ শেষ করে তার পোষা হাঁসগুলোকে বাড়ির পাশের পুকুরে নিতে যান। পুকুরটি সোনাতলা-বগুড়া সড়ক-এর পূর্ব পাশে অবস্থিত। হাঁসগুলোকে নিয়ে সড়ক পার হওয়ার সময় সৈয়দ আহমেদ কলেজ দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়।

স্থানীয়রা জানান, ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়