ঢাকা | বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচন, সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
বগুড়া-৬ উপনির্বাচন, সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা ছবির ক্যাপশন:

বগুড়া প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া তিন প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, জমা দেওয়া তিন প্রার্থীর মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, তাই সেগুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

এই উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন আল আমিন তালুকদার।

এর আগে গত ২ মার্চ মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার শেষ দিন ছিল।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিলে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য