স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন।
সোমবার দুপুরে উপজেলার সৈয়দ আহম্মদ মডেল আলীম মাদ্রাসা মাঠে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে এলাকার ৭০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রীর প্যাকেজে ছিল ৩ কেজি চাল, ১ কেজি মুড়ি, ১ কেজি সেমাই, ১ কেজি চিনি, ১ কেজি সোলা বুট, আধা কেজি খেজুর ও আধা কেজি সরিষার তেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু, বিশিষ্ট সমাজসেবক হাফেজ ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই নারেজসহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে দরিদ্র মানুষের সহযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও এমন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সময়ের সংবাদ