গাবতলী (বগুড়া): প্রধানমন্ত্রী তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বগুড়ার গাবতলী পৌরসভাধীন বিভিন্ন ওয়ার্ডে বাজারের চেয়ে কমমূল্যে দুধ ডিম ও গরুর মাংস বিক্রি শুরু করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১টায় ৩নং ওয়ার্ডে গাবতলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামের সায়মা এগ্রো ফার্মের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এই বিক্রয় কার্যক্রমের বাস্তবায়ন করছেন।
উদ্বোধনকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাশেদুল ইসলাম এবং জেলা বিএনপির মানবা-ধিকারবিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, সারা রমজান মাস জুড়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৫০টাকা কেজি দরে দুধ, ৬৫০টাকা কেজি দরে গরুর মাংস এবং ৩০টাকা দরে ডিমের হালি বিক্রি করা হবে।
সময়ের সংবাদ