গোলাম রব্বানী শিপন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় যে পবিত্র ভূমিতে সায়িত আছেন বিশ্ব বিখ্যাত অলীয়ে কামেল হযরত শাহ সুলতান বলখী (রহঃ)। সেই "শাহ সুলতান" এর নামে সাইনবোর্ড লাগিয়ে আবাসিক হোটেলের অন্তরালে প্রকাশ্যে চালিয়ে আসতো রমরমা দেহ ব্যবসা।
মহাস্থান ইসলামী ব্যাংক সংলগ্ন ৩য় তলা আবাসিক বোর্ডিং ভাড়া নিয়ে বীরদর্পে উপজেলার রায়নগর ইউনিয়নের সেকেন্দ্রাবাদ গ্রামের চাঁন মিঞা দীর্ঘদিন ধরে এ অসামাজিক কার্যকলাপ দেহ ব্যবসা চালিয়ে আসছেন।
গত বুধবার এলাকাবাসী স্থানীয় সাংবাদিকদের জানালে সাংবাদিকেরা শাহ সুলতান আবাসিক বোর্ডিং এর সরেজমিনে গিয়ে সেখানে হাতেনাতে ৪ নারীর উপস্থিত টের পায়। একটি কক্ষে ওই নারীদের নিরাপত্তা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু বোর্ডিং এর পিছনে গিয়ে দেখা যায়, এক অভিনব ফাঁদ। একটি কক্ষের সুরঙ্গ পথ। সেটি জানালা কেটে তৈরি করা হয়েছে। সেখানে পুলিশ বা সাংবাদিকের উপস্থিতি টের পেয়েই ওই জানালা দিয়ে খদ্দের ও নারীদের ভাগিয়ে দেয় চাঁন মিঞা ।
এসময় সাংবাদিকদের সংবাদ কাজের বাঁধা প্রদান করে তাদের ওপর চড়াও হোন আবাসিক বোর্ডিং পরিচালক পতিতা ব্যবসায়ী চাঁন মিঞা। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এরপর বিষয়টি শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন এর নজরে আসে। বিষয়টি তিনি আমলে নিয়ে শুক্রবার বেলা ১১টায় ২ ভ্যান পুলিশ পিকআপ এসআই রাজিব ও হোসেন আলীর নেতৃত্বে মহাস্থান সাখাওয়াত ম্যানশন মার্কেটের ৩য় তলায় উল্লেখ্য শাহ সুলতান আবাসিক বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ পুরো বোর্ডিং ঘেরাও করলে চাঁন মিঞার গোপন সুরঙ্গ পথ বন্ধ হয়ে যায়। কেউ পালাতে পারে না। পুলিশ ভিতরে তল্লাশি করে ১ নারী ও এক খদ্দের ও মূলহোতা চাঁন মিঞাকে আটক করে থানায় নেন।
স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানান, মহাস্থান একটি ঐতিহাসিক মাজার এলাকা। সেই পীর ওলী-আউলিয়ার নামে এমন অবৈধ দেহ ব্যবসা সত্যি দুঃখজনক। দীর্ঘদিন হলো এটি চললেও এনিয়ে কেউ কথা বলেনি।
এ বিষয়ে শিবগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান শাহিন বলেন, শিবগঞ্জ তথা মহাস্থানগড় শাহ সুলতান (রহঃ) এর মাজারের পবিত্রা রক্ষার্থে এলাকা থেকে মাদক, দেহ ব্যবসা সহ সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ডের শেকড় উপড়ে ফেলবো। শিবগঞ্জ অপরাধীরা যত বড় শক্তিশালীই হোক না কেন তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এদিকে পতিতা ব্যবসায়ী চাঁন মিঞা আটকের সংবাদ পেয়ে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা রমজানের পবিত্রতা রক্ষার্থে এ ধরনের অভিযানে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
সময়ের সংবাদ