ঢাকা | বঙ্গাব্দ

গাবতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক জাকির

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
গাবতলীতে ঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক জাকির ছবির ক্যাপশন:
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া গাবতলীর সরধনকুটি গ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ অনেক বাড়ি ঘর সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক একেএম আইসানুল তৈয়ব জাকির। তিনি (জাকির) ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখে দুঃখ প্রকাশ করেন এবং সমবেদনা জানিয়ে তিনিসহ বিএনপি পরিবার পাশে থাকার আশ^াস দেন। পরে তাৎক্ষনিক জেলা পরিষদের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্থ ৯৬ পরিবারের মাঝে নগদ ১লাখ ২১হাজার টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, হিসাব খায়রুল ইসলাম, উচ্চমান সহকারী অজিতেশ বর্ধন, অফিস সহকারী আব্দুল ওয়াজেদ, সোনারায় ইউপি প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মিয়া, গাবতলী উপজেলা বিএনপির সহ-সম্পাদক ও সোনারায় ইউনিয়ন বিএনপির সভাপতি জসীউর রহমান সোহেল, ইউনিয়ন সহ-সভাপতি মোমিনুর রহমান দিপু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, আবু সায়েম, আনোয়ার হোসেন আবুল, আবু বক্কর, শাহ সুলতান, দুলাল করিম, তুহিনসহ অফিসের কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দির শয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সারিয়াকান্দির শয়ন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার