পলাশ, সারিয়াকান্দি প্রতিনিধি: "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: খালেদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মীর কাওসার হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য দূর করতে সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।
সময়ের সংবাদ