ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 21, 2026 ইং
সোনাতলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: শনিবার সকালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। ছবি- প্রতিনিধি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলা-এ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মণ্ডল, জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা শাহারুল গাজী, অ্যাডভোকেট হুমায়ন কবির, বিএনপি নেতা আবু নাসের ওয়াহেদ নবেল, শরিফুল ইসলাম খান নিপু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মাতৃভাষার গুরুত্ব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনাতলায় অসহায় ওমর ছানীকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন সম

সোনাতলায় অসহায় ওমর ছানীকে ব্যাটারিচালিত ভ্যান উপহার দিলেন সম