স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে ন্যয় বগুড়ার সোনাতলা জোড়গাছা ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে, স্থানীয় উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে এ ইউনিয়নের ৩ হাজার ২'শ ৬৫ জনের মাঝে চাল বিতরণ করা হয়। ১৪ মার্চ(শনিবার) সকালে জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়ায় বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী।
বিতরণকালে চেয়ারম্যান গোলাম রাব্বানী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চাল নিতে আসা মানুষগুলো যেন কোন ভোগান্তি ছাড়া চাল পায় সে জন্য প্রত্যেক ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বরদের চাল ভাগ দেওয়া হয়েছে। বিতরণে কোন অনিয়ম সহ্য করা হবে না। সুবিধাভোগিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা এ চাল বিক্রি না করে বাড়িতে নিয়ে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন সকল ইউপি সদস্য, মহিলা ইউপি সদস্য,ইউপি সচিব আমিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রিন্স মাহমুদ, সমাজ সেবক হারুন অর রশিদ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগীরা।
সময়ের সংবাদ