পবিত্র মাহে রমজানের বরকত ও শিক্ষা ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘নওদাবগা মানবসেবা ও সমাজকল্যাণ সংস্থা’। এলাকার দানশীল ও সমাজসেবী ব্যক্তিদের ঐকান্তিক আর্থিক সহায়তা ও সহযোগিতায় নওদাবগা গ্রামের দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং নওদাবগা মানবসেবা ও সমাজকল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি মোঃ বাবলু মিয়া-র সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার নাসিদুল হক মাসনবী।
রমজানের হক আদায়ের লক্ষ্যে প্রতিটি সুবিধাবঞ্চিত পরিবারের হাতে প্রয়োজনীয় ইফতার সামগ্রীর একটি করে প্যাকেট তুলে দেওয়া হয়। প্যাকেটের মধ্যে ছিল, সেমাই ও চিনি, ছোলা ও মশুর ডাল, মুড়ি ও উন্নতমানের খেজুর।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজান আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। তারা মানবিক এই ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার সামগ্রী বিতরণ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নিউজটি পোস্ট করেছেন :
সময়ের সংবাদ
সময়ের সংবাদ