ঢাকা | বঙ্গাব্দ

দুপচাঁচিয়াকে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে প্রশাসনের সহযোগিতা চাইলেন যুবদল নেতা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
দুপচাঁচিয়াকে মাদক ও জুয়া মুক্ত করার লক্ষে প্রশাসনের সহযোগিতা চাইলেন যুবদল নেতা ছবির ক্যাপশন: উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। ছবি- সময়ের সংবাদ
বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা-কে মাদক ও জুয়ামুক্ত করার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী। এ লক্ষ্যে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে আফছার আলী উল্লেখ করেন, তিনি দুপচাঁচিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান। তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহারেও মাদক, জুয়া ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের অঙ্গীকার করেছেন।

তিনি স্মারকলিপিতে আরও বলেন, দুপচাঁচিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি নির্মূল করা জরুরি। নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনার মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

একান্ত আলাপচারিতায় আফছার আলী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শুধু বগুড়ায় নয়, সারা দেশেই সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া ও মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ কারণে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।তিনি আরও বলেন, দুপচাঁচিয়া পৌরসভার ৫,৬,৭ ও ৯ নম্বর ওয়ার্ডে মাদকসেবী ও মাদক কারবারির সংখ্যা তুলনামূলক বেশি। 

কিছু অসাধু ব্যবসায়ী কৌশলে মাদক পুড়িয়া আকারে প্রস্তুত করে বিক্রি করছে বলেও তিনি অভিযোগ করেন।আফছার আলী বলেন,সুন্দর দেশ ও উন্নত জাতি গঠনে মাদক ও জুয়াকে প্রত্যাখ্যান করা সবার দায়িত্ব উল্লেখ্য,স্মারকলিপির অনুলিপি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানার অফিসার ইনচার্জের কাছেও প্রদান করা হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক ওসি আলমগীরকে কারাগারে পাঠাল আ

বগুড়ায় চাঁদাবাজির মামলায় সাবেক ওসি আলমগীরকে কারাগারে পাঠাল আ