ঢাকা | বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে ঈদ সামনে রেখে সড়কে থানা পুলিশের অভিযান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 17, 2026 ইং
সারিয়াকান্দিতে ঈদ সামনে রেখে সড়কে থানা পুলিশের অভিযান ছবির ক্যাপশন:

পলাশ, সারিয়াকান্দি প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকায় যানজট নিরসনে বিশেষ অভিযান শুরু করেছে থানা পুলিশ। শনিবার (১৭ মার্চ) দুপুর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।

থানা পুলিশের এ উদ্যোগে ইতোমধ্যে পৌর এলাকার প্রধান সড়কগুলোতে যানজট অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে মাংসের দোকান, অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকের অবৈধ পার্কিংয়ের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারী ও পৌরবাসীকে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার এসআই নাজমুল হক জানান, ওসি’র নির্দেশনায় যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সড়ক দখলমুক্ত রাখতে এবং জনদুর্ভোগ কমাতে এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সারিয়াকান্দি পৌর এলাকাকে যানজটমুক্ত রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্ত প্রয়োজন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ