ঢাকা | বঙ্গাব্দ

কাহালুতে লাচ্ছা সেমাই কারখানার ৩০ হাজার টাকা জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 4, 2026 ইং
কাহালুতে লাচ্ছা সেমাই কারখানার ৩০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে বগুড়ার কাহালুতে নাঈম-রিমন লাচ্ছা সেমাই কারখানা মালিকের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেনের নেতৃত্বে রমজান মাসে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বগুড়ার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাহালু উপজেলার কাজীপাড়া নাঈম-রিমন লাচ্ছা সেমাই কারখানায় অভিযান চালান।

এসময় উল্লিখিত কারখানার নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করা দেখে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে কারখানা মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এই অভিযানে সহায়তা করেন বগুড়ার জেলা পুলিশের একটি চৌকস দল।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
বগুড়ার মহাস্থান শাহ সুলতান বোর্ডিংয়ে পুলিশের অভিযান, নারী ও

বগুড়ার মহাস্থান শাহ সুলতান বোর্ডিংয়ে পুলিশের অভিযান, নারী ও