ঢাকা | বঙ্গাব্দ

নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল

  • নিউজ প্রকাশের তারিখ : May 29, 2026 ইং
নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও প্রীতি ফুটবল ছবির ক্যাপশন:
​"সুস্থ দেহ, প্রশান্ত মন; খেলাধুলায় গড়ি সুন্দর জীবন"—এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু হলো ‘নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদ’-এর (এনএসএস)। সংগঠনটির আত্মপ্রকাশকে স্মরণীয় করে রাখতে অত্র এলাকার শিক্ষাক্ষেত্রে অবিস্মরণীয় অবদান রাখা দুই কালজয়ী শিক্ষক—মরহুম ছালেক উদ্দিন আহম্মদ এবং মরহুম ওসমান গণি মন্ডল-এর স্মরণে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
​শুক্রবার (২৯ মে) বিকেলে সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ছালেক মাস্টার একাদশ’ ও ‘ওসমান মাস্টার একাদশ’। হাড্ডাহাড্ডি লড়াই ও টানটান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই ম্যাচটি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে। উভয় দল গোলশূন্য ড্র করে পরবর্তীতে ট্রাইব্রেকারে ৪-৫ গোলে ওসমান মাস্টার একাদশ  জয় লাভ করে। 
​ম্যাচ শেষে নওদাবগা-শিহিপুর-সুখানপুকুর কল্যাণ পরিষদের (এনএসএস) ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুর রহমান ডিপটি (শিহিপুর) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম জাকারিয়া কনক।
​কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
​সহ-সভাপতি: মাহবুব হোসেন পান্নু, আজাহার আলী, আব্দুর রহিম, ফজলুল করিম মঞ্জিল, মুঞ্জুরে আলম রাসেল, হারুন অর রশীদ ও ডা. লতিফুল বারী সাকিল।
​সহ-সাধারণ সম্পাদক: তৌফিক হাসান মিল্লাত।
​সাংগঠনিক সম্পাদক: আরিফুল ইসলাম টিপু।
​সহ-সাংগঠনিক সম্পাদক: আব্দুল মোমিন।
​যুগ্ম সম্পাদক: শাহ কলিম উল্লাহ রাজ ও আশিক ইকবাল রানা।
​কোষাধ্যক্ষ: আহসান হাবিব।
​সম্পাদকবৃন্দ: আব্দুল মান্নান (সমাজ কল্যাণ), নিগার সুলতানা শেলি (মহিলা বিষয়ক), হাবিবুর রহমান সাব্বির (ধর্মীয়), সরোয়ার হোসেন নয়ন (ক্রীড়া), রাকিবুল কবির (তথ্য ও প্রযুক্তি), ইস্তাহাদুল আলিফ (প্রচার ও প্রকাশনা), রবিউল ইসলাম সোহাগ (সহ-প্রচার ও প্রকাশনা), জুলফিকার নাঈম পিপাস (দপ্তর) ও মোবারক হোসেন (সহ-দপ্তর)।
​কার্যনির্বাহী সদস্য: ফিরোজ আহম্মেদ, মানিক আবরার, শাহেদ মিয়া, জনি, আব্দুল ছালেক ও আতিকুর রহমান আজম।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। নবগঠিত এই কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ ও গুণী শিক্ষকদের স্মরণে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন অত্র এলাকার সামাজিক ও ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন