স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা,ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(৬ মার্চ)বিকেলে পৌর শহরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল হাবীব রাজা সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল সহ অন্যান্য নেতারা।আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন,আর কয়েকদিন পর বগুড়া-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে তিনি উপস্থিত নেতাকর্মীদের ওই এলাকায় আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আক্ষেপ করে বলেন,ইদানিং কিছু ‘নব্য বিএনপি’র আবির্ভাব দেখা যাচ্ছে।গত ১৭বছর ধরে যারা মামলা-হামলা ও জেল-জুলুম নানা ধরনের নির্যাতন সহ্য করে দলের জন্য কাজ করেছেন,তাদের যথাযথ মূল্যায়ন করা উচিত।অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মহিলা দলের নেত্রীরাও উপস্থিত ছিলেন।
সময়ের সংবাদ