ঢাকা | বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
সারিয়াকান্দিতে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন ছবির ক্যাপশন:



 বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের  ঘোষণা মোতাবেক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচীর আলোকে শনিবার (১৩ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষ রোপণ বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার কালিতলা শশ্মান ঘাটে উপস্থিত থেকে বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন উপস্থিত ছিলেন। 
বৃক্ষ রোপণ শেষে এমপি কাজী রফিকুল ইসলাম বলেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের বাংলাকরণ হচ্ছে অধিক মাত্রায় বৃক্ষ নিধন। যার ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই সকলে মিলে আমরা বৃক্ষ রোপণ করি।

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান জাহিদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শতবর্ষী সুখানপুকুর উচ্চ বিদ্যালয়  এবারও সাফল্যের ধারা বজায়

শতবর্ষী সুখানপুকুর উচ্চ বিদ্যালয় এবারও সাফল্যের ধারা বজায়