ঢাকা | বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শহিদুল হক টুল্লু

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শহিদুল হক টুল্লু ছবির ক্যাপশন: বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে ফুলেল শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান শহিদুল হক টুল্লু। ছবি- সময়ের সংবাদ

স্টাফ রিপোর্টারঃ মীর শাহে আলম- বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদুল হক টুল্লু।

আজ শুক্রবার সৌজন্য সাক্ষাৎকালে চেয়ারম্যান টুল্লু প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তার ছেলে সাদিক, পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে চেয়ারম্যান শহিদুল হক টুল্লুর পারিবারিক সম্পর্ক রয়েছে। তিনি প্রতিমন্ত্রীর ভগ্নিপতি হন। পারিবারিক এ সম্পর্কের পাশাপাশি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয় বলে উপস্থিত সূত্রে জানা যায়।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারিয়াকান্দিতে প্রধান সড়কে বে-আইনিভাবে মাংস বিক্রয়ের অভিযোগ

সারিয়াকান্দিতে প্রধান সড়কে বে-আইনিভাবে মাংস বিক্রয়ের অভিযোগ