ঢাকা | বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 19, 2026 ইং
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার, ২১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ছবির ক্যাপশন: সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতারকৃত ৪ জন। ছবি -সময়ের সংবাদ
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ এর নিয়মিত অভিযানে সারিয়াকান্দি থানা এলাকায় মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১ পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ দিবাগত রাতে পরিচালিত বিশেষ অভিযানে ১০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আতিকুর রহমান (৩০) এবং ১১ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কালাম প্রাং (৪০) কে আটক করা হয়।
এছাড়া নিয়মিত মামলার আসামী মোঃ রহিদুল সরদার (৫৬) এবং সিআর পরোয়ানাভুক্ত আসামী মোঃ লিটন শেখ (৪১) কে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে বিধি মোতাবেক সকল আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত থানা মালখানায় সংরক্ষণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও প্রতিরোধে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল