ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় সাব-রেজিষ্ট্রারি অফিসের দুরবস্থা: কার্যক্রম চলে ভাড়া বাসায়

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 16, 2026 ইং
সোনাতলায় সাব-রেজিষ্ট্রারি অফিসের দুরবস্থা: কার্যক্রম চলে ভাড়া বাসায় ছবির ক্যাপশন:

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা সাব-রেজিষ্ট্রারি অফিস ভবনটি ৪/৫ বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হলেও আজও ওই ভবনটি সংস্কার কিংবা পুনঃনির্মাণে উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে জরাজীর্ণ ভবনের ছাদ চুয়ে বৃষ্টির পানি পড়ে মূল্যবান দলিলপত্র ও ফার্ণিচার নষ্ট হওয়ায় পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় স্থানান্তর করে কার্যক্রম চালানো হচ্ছে। এতে করে প্রতিমাসে সরকারকে ভাড়া বাবদ দিতে হচ্ছে ৪০ হাজারের অধিক টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯/২০ সালে বগুড়ার সোনাতলা সাব-রেজিষ্ট্রারি অফিস ভবনটি গণপূর্ত বিভাগ পরিত্যক্ত ঘোষণা করেন। এরপর থেকে ওই অফিসের সকল কার্যক্রম ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। এ বিষয়ে সোনাতলা সাব-রেজিষ্ট্রার মওদুদ আহমেদ বলেন, দীর্ঘ প্রায় ৫/৬ বছর আগে ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে।

পাশাপাশি বৃষ্টি এলেই ছাদ চুয়ে পানি পড়ে মূল্যবান দলিলপত্র ও ফার্ণিচার নষ্ট হচ্ছিল। সেই সময় অত্র অফিসটি স্থানান্তর হয়। বর্তমানে উক্ত অফিসের সকল কাজকর্ম ভাড়া বাসায় পরিচালিত হচ্ছে। এজন্য প্রতিমাসে ভাড়া বাবদ বাসা মালিককে ৪০ হাজারের অধিক টাকা দিতে হচ্ছে সরকারকে।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
বগুড়া-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভোটার উপস্থিতি

বগুড়া-১ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত, ভোটার উপস্থিতি