স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির উদ্যোগে সনাতনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে শহরের টিএমএসএস অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ শ্রী পরিমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী (হিরু) এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
এছাড়াও উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি ও বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ এনসি বরই, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল, সাবেক জেলা সভাপতি অমৃত লাল সাহা,জেলা কেন্দ্রীয় কমিটির সদস্য দিলিপ কুমার দেবসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় জেলা ও শহর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম বাদশা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন,আসন্ন উপ-নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “দিন-রাত যখনই আমাকে স্মরণ করবেন, তখনই আপনাদের পাশে আমাকে পাবেন।
সময়ের সংবাদ