নিজস্ব প্রতিবেদক: সংসদীয় আসন ৪১, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন দিয়েছে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে তার মনোনয়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমে দীর্ঘদিন সক্রিয় থাকা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই রেজাউল করিম বাদশাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন।
বগুড়া-৬ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হওয়ায় উপনির্বাচন ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন উপনির্বাচনে দলীয় প্রার্থী বিজয়ী হবেন।
উল্লেখ্য, আসনটিতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।
সময়ের সংবাদ