ঢাকা | বঙ্গাব্দ

মানবতার সেবায় হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন: বিধবা নারীকে ছাগল প্রদান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026 ইং
মানবতার সেবায় হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন: বিধবা নারীকে ছাগল প্রদান ছবির ক্যাপশন: এক অসহায় ও বিধবা নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন
বগুড়ার সোনাতলার মধ্য দিঘলকান্দি এক অসহায় ও বিধবা নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশন। আজ শুক্রবার (১৯ জুন) সংগঠনের পক্ষ থেকে ওই নারীর হাতে একটি উন্নত জাতের ছাগল তুলে দেওয়া হয়।
সংগঠনের দায়িত্বশীলরা জানান, সমাজে পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার নিয়মিত প্রয়াসের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই ছাগলটি লালন-পালন করে ওই বিধবা নারী নিজের আয়ের একটি পথ তৈরি করতে পারবেন এবং পরিবারে কিছুটা স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সক্ষম হবেন।
ছাগল উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে ওই নারী সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এই মানবিক কাজের জন্য দোয়া করেন।
বিতরণকালে হিলফুল ফুজুল কল্যাণ ফাউন্ডেশনের স্থানীয় সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীতেও অসহায় মানুষের কল্যাণে তাদের এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’