ঢাকা | বঙ্গাব্দ

সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 25, 2026 ইং
সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ছবির ক্যাপশন:

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকায় অবস্থিত সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মেধার স্বাক্ষর রেখে চলেছে। ২০২৬ সালের অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলে অত্র বিদ্যালয়ের তিন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান করে নিয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো— খুরশিদ জাহান সাফা, মাসুমা আক্তার সাফা ও প্রিয়াঙ্কা রায়।

শিক্ষার্থীদের এই গৌরবোজ্জ্বল সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে বইছে আনন্দের জোয়ার। প্রধান শিক্ষক, পরিচালনা পর্ষদ এবং স্থানীয় ব্যক্তিবর্গ এই সফলতাকে এলাকার নারী শিক্ষার প্রসারে এক বড় মাইলফলক হিসেবে দেখছেন।

সাফল্যের প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সহিদুল ইসলাম বলেন, আমাদের ছাত্রীদের এই সাফল্য কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফসল। খুরশিদ জাহান সাফা, মাসুমা আক্তার সাফা ও প্রিয়াঙ্কা রায়ের এই অর্জন বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমাদের লক্ষ্য শুধু পাঠদান নয়, বরং ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আমরা আশাবাদী, আগামীতে এই ধারা বজায় রেখে বিদ্যালয়টি আরও শ্রেষ্ঠ ফলাফল উপহার দেবে।

বৃত্তিপ্রাপ্ত ছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন অত্র বিদ্যালয়ের সাবেক দুই সভাপতি— সোনাতলা থানা বিএনপির সদস্য ও ৩নং দিগদাইড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: সহিদুল হক টুল্লু এবং দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ।

এক যৌথ বিবৃতিতে তারা এই ছাত্রীদের সাফল্যে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, আধুনিক শিক্ষা পদ্ধতি ও নিয়মিত তদারকির মাধ্যমে আগামী দিনে অত্র বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করবে।

সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ শিক্ষার্থীদের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
বগুড়ার সোনাতলায় কোটি টাকার সংস্কার তবু ঝুঁকিতে সড়ক, বৃষ্টি ন

বগুড়ার সোনাতলায় কোটি টাকার সংস্কার তবু ঝুঁকিতে সড়ক, বৃষ্টি ন