ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 30, 2026 ইং
বগুড়ায় ফিলিং স্টেশনগুলোতে বিএসটিআই’র মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ছবির ক্যাপশন:
বিকাশ স্বর্ণকারঃ গত (২৯শে মার্চ ২০২৬) ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও সরবরাহ নিশ্চিত করতে বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়। জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে দুটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।প্রথম অভিযানে স্টেশন রোড এলাকার মেসার্স মিতালী ফিলিং স্টেশন-কে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স মেহেরা সার্ভিস স্টেশন-সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জ্বালানি তেলের পরিমাপ ও স্টোরেজ ট্যাংকের মজুদ যাচাই করা হয়। পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত সঠিকভাবে বিক্রয়-বিতরণ করার নির্দেশ দেওয়া হয়।
এ সময় লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল ও মোছা: সাবিনা ইয়াসমিন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার (পরিদর্শক, মেট্রোলজি) এবং প্রকৌশলী তুষার সাহা (ফিল্ড অফিসার, সিএম)।দ্বিতীয় অভিযানে বাইপাস রোড ও মাটিডালীসহ বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক ফিলিং স্টেশন করতোয়া, নিউ চলাচল, এম এইচ খান এন্ড পার্টনার,বগুড়া সিএনজি ও বানু ফিলিং স্টেশনে জ্বালানি তেলের পরিমাপ ও মজুদ যাচাই করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সঠিক পরিমাপে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়।এ সময় লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে ২০০টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাব হোসেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের একই টিম।অভিযানে জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে কড়াকড়ি নজরদারি চালানো হয়। ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনাতলার জোড়গাছা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

সোনাতলার জোড়গাছা ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ