স্টাফ রিপোর্টারঃ বগুড়া সোনাতলা উপজেলায় বসতবাড়ির জায়গা-জমির সীমানা নির্ধারণ ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার বালুয়া ইউপির ধর্মকুল গ্রামে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, ধর্মকুল গ্রামের মোঃআব্দুল কাদের (৩৮) একই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,মোঃ সিরাজুল ইসলাম সুলতান,মোঃ রবিউল ইসলাম,মোঃ শরিফুল ইসলাম সহ মোট ৭ জন।
অভিযোগে উল্লেখ করা হয়,ঘটনার দিন সকালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রসহ আব্দুল কাদেরের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে গালিগালাজ শুরু করে। এ সময় তিনি বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা সহ চোখে আঘাত প্রাপ্ত হন।এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই রমজান ও শাহিন আহম্মেদকেও ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে মারধর করা হয়। এতে তারাও গুরুতর আহত হন। এছাড়া,আব্দুল কাদেরের স্ত্রী রতনা বেগমকেও মারধর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় কয়েকজনের নামও অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের চিকিৎসা ও পারিবারিক ব্যস্ততার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও জানান ভুক্তভোগী।এ বিষয়ে সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম বলেন,দুপক্ষই লিখিত অভিযোগ করেছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময়ের সংবাদ