ঢাকা | বঙ্গাব্দ

বগুড়ায় ফিলিং স্টেশনে বিএসটিআই’র অভিযান,পরিমাপে অনিয়ম মেলেনি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 24, 2026 ইং
বগুড়ায় ফিলিং স্টেশনে বিএসটিআই’র অভিযান,পরিমাপে অনিয়ম মেলেনি ছবির ক্যাপশন:
বিকাশ স্বর্ণকার, বগুড়াঃ ভোক্তাদের জন্য জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও প্রাপ্যতা নিশ্চিত করতে বগুড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৪ মার্চ) জেলা প্রশাসন, বগুড়া এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে তিনটি ফিলিং স্টেশন—মেসার্স নর্থ বেংগল এন্টারপ্রাইজ ফিলিং স্টেশন (বাইপাস রোড, তিনমাথা রেলগেট), মেসার্স নিরালা ফিলিং স্টেশন এবং মেসার্স বগুড়া ফিলিং স্টেশন (ছিলিমপুর ১ম বাইপাস রোড)—পরিদর্শন করা হয়।
অভিযান চলাকালে এসব প্রতিষ্ঠানের জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে তা গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া গেছে বলে জানানো হয়। এছাড়া ফিলিং স্টেশনগুলোর স্টোরেজ ট্যাংকে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে কিনা তাও যাচাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পর্যাপ্ত মজুদ থাকা পর্যন্ত সঠিকভাবে বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বগুড়া। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়ার পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী তুষার সাহা।বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসব,পাপমুক্তির বাসনা

বগুড়ার ধুনটে যমুনা নদীতে মহাষ্টমী স্নানোৎসব,পাপমুক্তির বাসনা