ঢাকা | বঙ্গাব্দ

সোনাতলায় মসজিদে গিয়ে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ কর্মসূচির পুরস্কার বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 28, 2026 ইং
সোনাতলায় মসজিদে গিয়ে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ কর্মসূচির পুরস্কার বিতরণ ছবির ক্যাপশন: সোনাতলা উপজেলার খিতাবের পাড়া যুব সমাজের উদ্যোগে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর্মসূচির সম্মাননা প্রদান

প্রেস রিলিজঃ বগুড়ার সোনাতলা উপজেলার খিতাবের পাড়া যুব সমাজের উদ্যোগে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় কর্মসূচির সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর খিতাবের পাড়া জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল হান্নান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ জাকির হোসেন বেলাল, মোঃ গোলাম রব্বানী আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, এ ব্যতিক্রমধর্মী ধর্মীয় কর্মসূচির মূল লক্ষ্য ছিল বর্তমান যুব সমাজকে মাদক, অশ্লীলতা ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রেখে দ্বীনের পথে উদ্বুদ্ধ করা এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে অনুপ্রাণিত করা। ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে সেরা তিনজনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রথম স্থান অর্জন করেন মোঃ সারোয়ার হোসেন—তিনি পুরস্কার হিসেবে একটি সাইকেল পান। দ্বিতীয় স্থান অর্জনকারী মোঃ আফসার আলী এবং তৃতীয় স্থান অধিকারী মোঃ ইসমাইল হোসেন প্রত্যেকে একটি করে প্রেসার কুকার পান। এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৫৪টি পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোঃ ইমরান হোসেন, মোঃ সাব্বির হোসেন, মোঃ ইমন ইসলাম, মোঃ ফজলে রাব্বী, মোঃ সোহেল রানা শাহিন, মোঃ কামরুল হাসান পলাশ ও মোঃ মিজানুর রহমান মিনার।

অনুষ্ঠান শেষে আয়োজক যুব সমাজ ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক ও দ্বীনি কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকলের দোয়া, সহযোগিতা ও সার্বিক সমর্থন কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : সময়ের সংবাদ

কমেন্ট বক্স
বগুড়া-৬ আসনে উপনির্বাচন: বিএনপির প্রার্থী কে হচ্ছেন?

বগুড়া-৬ আসনে উপনির্বাচন: বিএনপির প্রার্থী কে হচ্ছেন?