প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 16, 2026 ইং
কাহালুতে খাল খননের উদ্বোধন করলেন এমপি মোশারফ হোসেন

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার সাহপাড়া খাল পুনঃ খননের উদ্বোধন করার পর বগুড়ার কাহালুতে খনন কাজের শুভ উদ্বোধন করেছেন কাহালু-নন্দীগ্রাম এলাকার এমপি আলহাজ্ব মোশাররফ হোসেন। সোমবার (১৬ মার্চ)
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, বর্ষাকালে একটু বৃষ্টিতেই উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে আমন মৌসুমে জলাবদ্ধতার কারণে ফসলের ব্যপক ক্ষতি হয়। যার ফলে এই খাল খননের মাধ্যমে জলবদ্ধতা ও চাষিদের সমস্যার অনেকটা সমাধান হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
© স্বত্বাধিকারঃ সময়ের সংবাদ