প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 15, 2026 ইং
বগুড়ার গাবতলীতে জমি থেকে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় জমির মধ্য থেকে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম সোন্দাবাড়ী পূর্বপাড়া গ্রামের জামোর ছেলে। শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম একজন ব্যবসায়ী ছিলেন এবং এলাকায় পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন।
এ বিষয়ে থানার পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।
© স্বত্বাধিকারঃ সময়ের সংবাদ