ঢাকা | বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে পূর্ব বিরোধের জেরে হামলা: আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 ইং
সারিয়াকান্দিতে পূর্ব বিরোধের জেরে হামলা: আহত ৩ ছবির ক্যাপশন:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের চর শোনপচা গ্রামের বাসিন্দা মোঃ মিস্টার আলীর সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়। সেই ঘটনার জের ধরে এলাকায় মাঝে মধ্যেই উত্তেজনা বিরাজ করছিল।

‎ভুক্তভোগীদের অভিযোগ, বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে আশ্রয়কেন্দ্রের পশ্চিম পাশে বিল এলাকায় মাছ ধরতে যান মিস্টার আলী ও তার বড় ভাই মোজ্জাম্মেল হক। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ অতর্কিত হামলা চালায়।

‎হামলাকারীরা লোহার রড, পাইপ, হাসুয়া, রামদা ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করলে মোজ্জাম্মেল হকের মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ভাইকে রক্ষা করতে গেলে মিস্টার আলী ও তার ভাতিজা কাওছারও হামলার শিকার হয়ে আহত হন।

‎এসময় স্থানীয় কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা তাদেরও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

‎পরে আহতদের স্থানীয়দের সহায়তায় সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোজ্জাম্মেল হকের অবস্থা গুরুতর দেখে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

‎এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান জাহিদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সোনাতলায় মসজিদে গিয়ে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ কর্মসূচির পুরস

সোনাতলায় মসজিদে গিয়ে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ কর্মসূচির পুরস